২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের নাম ঘোষণা

ইনজুরি সমস্যা এবং অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার জন্য নিউজিল্যান্ডের নির্বাচকরা আগামী সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় ওয়ান ডে সিরিজের জন্য তরুণ ক্রিকেটার নির্ভর দল গঠন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বৃহস্পতিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের পক্ষে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলার মাধ্যমে কেয়ার্নস আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন ছেড়ে যাবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

নিউজিল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল বলেন, “আন্তর্জাতিক মানের অলরাউন্ডার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় রয়েছে।”

তিনি আরও বলেন, “নিউজিল্যান্ডে লাইন ও লেন্থ বজায় রাখা বোলারদের মধ্যে বর্তমানে মাইকেল মেসনই সেরা। ইনজুরি সমস্যায় ভুগচ্ছেন কেলি মাইলস, আন্দ্রে এডামস এবং জ্যাকব ওরাম। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিজেকে প্রমাণ করার জন্য এটাই মেসনের জন্য আসল সুযোগ।”

মাইকেল মেসন নিউজিল্যান্ডের পক্ষে একটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

মাইলসের কুঁচকিতে টানপড়ার জন্য এবং আন্দ্রে এডামসের হাত ভেঙ্গে যাওয়ার কারণে দলের বাইরে রাখা হয়েছে। গোড়ালির আঘাত সেরে না উঠার জন্য জ্যাকব ওরামকেও দলে পাচ্ছে না কিউইরা।

ব্ল্যাক ক্যাপ্স দল : স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), নার্থন এস্টেল, লু ভেনসেন্ট, হামিশ মার্শাল, স্কট স্টাইরাস, পিটার ফুলটন, জামি হাউ, ব্রেনডন ম্যাকমুলাম (উইকেটকিপার), ড্যানিয়েল ভেট্টরি, জিটান পাটেল, জেমস ফ্রাঙ্কলিন, মাইকেল মেসন, শেন বন্ড।