২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করলো জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়ের ১৬ জন ক্রিকেটার সে দেশের ক্রিকেট সংস্থার সাথে চুক্তি করেছে বলে এক বিবৃতিতে জানায় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 11:41 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

জিম্বাবুয়ে ক্রিকেট আরও জানায়, তারা ২০০৫-০৬ মৌসুমের চুক্তির জন্য ২২জন ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

চুক্তিবদ্ধ হওয়া ১৬ জন ক্রিকেটারের অন্যতম এন্ডি ব্লিগনট অধিনায়ক হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওপেনার স্টুয়ার্ট চুক্তি করতে অসম্মতি জানিয়েছেন।

গত মাসে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর কেনিয়া তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলার সফরসূচি নির্ধারন করেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটাররা হলেন : ব্লিগনট, এলটন চিগুমবুরা, কার্লেস সোভেনট্রি, ডাবেঙ্গওয়া, টিরেনসি ডুফিন, এন্থনি আরিল্যান্ড, ব্লিসিং মাওয়ার, বার্নাড মামবো, ক্রিস্টোফার পোফু, টাওয়ানডা মুপারিওয়া, এলান মুয়েঙ্গা, ওয়েডিংটন মুয়েঙ্গা, এডওয়ার্ড রেইন্সফোর্ড, ভুসুমুজি সিবেনডা, গ্রিগোরি এবং প্রোস্পার উতসিয়া।

উল্লেখ্য, জিম্বাবুয়ে গত ১০টি টেস্টের মধ্যে সাতটিতেই ইনিংস ব্যবধানে এবং ২৮টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ২৬টিতেই পরাজিত হয়েছে।