আর্ন্তজাতিক টেনিসের বালক দ্বৈতের সেমিতে পৃথুল-হুয়ান জুটি
ঢাকা ব্যাংক ২০ তম বাংলাদেশ আর্ন্তজাতিক জুনিয়র টেনিসের বালক দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের হেনরি পৃথুল মন্ডল এবং তাইপের হুয়ান হিসু চেন জুটি।
জাতীয় টেনসি কমপ্লেক্সে বুধবার অনুষ্ঠিত খেলায় পৃথুল-হুয়ান জুটি ৬-২, ৭-৫ সেটে কন্দন ক্লে (ফিলিপাইন)-রাঙ্কিত (ইন্দোনেশিয়া) জুটিতে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
এছাড়া এই ইভেন্ট থেকে সেমিফাইনালে উন্নীত অন্য জুটিগুলো হচ্ছে- তাইপের চেন-পেং, লি-হুয়াং এবং সিবান (মলদোভা)-বিক্তিয়াকভ (উজবেকিস্তান) জুটি।
বালক একক ইভেন্টের চার সেমিফাইনালিষ্ট হচ্ছেন- তাইপের লি সিন হান, মলদোভার সিবান আচিম, ইন্দোনেশিয়ার রুঙ্কাত ক্রিস্টোফার এবং তাইপের পেং সিয়েন ইয়েন।
বালিকা এককের সেমিফাইনালিষ্ট হচ্ছেন- ইন্দোনেশিয়ার বুদ্ধার্থ লুতফিয়ানসা আরিস, কোরিয়ার শিন জুং ইয়ুন, ইন্দোনেশিয়ার সিলফানি ভিভিয়ান এবং রাশিয়ার কামেন্সকায়া ভিক্টোরিয়া।
বালিকা দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন হারুতুয়িনইয়ান (আর্মেনিয়া)-হান (কোরিয়া), চীনের ঝোও-গোও, কিকুচি (জাপান)-লার্টচিওয়াক (থাইল্যান্ড) এবং কোরিয়ার শিন-হান জুটি।
