ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রেট লী এবং গিলক্রিস্ট
অসি ফাস্ট বোলার ব্রেট লী ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে দারুন বোলিং নৈপূণ্য দেখিয়ে আইসিসি’র বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন এবং অপর অসি ক্রিকেটার এডাম গিলক্রিস্ট বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আবার ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।
উইকেটকিপার ব্যাটসম্যান গিলক্রিস্টের পরেই রয়েছেন রিকি পন্টিং, তৃতীয় স্থানে প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ, চতুর্থ স্থানে লঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা, পঞ্চম স্থানে পাক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ, ষষ্ঠ স্থানে উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল, সপ্তম স্থানে এন্ড্রু সাইমন্ড, অষ্টম স্থানে মাইক হোসি, নবম স্থানে মাইকেল ক্লার্ক এবং দশম স্থানে পাক অধিনায়ক ইনজামাম উল হক রয়েছেন।
বোলিং র্যাঙ্কিংয়ে অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা রয়েছেন এবার তৃতীয় স্থানে। তার আগে রয়েছেন প্রোটিয়াস অভিজ্ঞ পেসার শন পোলক। পাকিস্তানের নাভেদ উল রানা উঠে এসেছেন চতুর্থ স্থানে। এরপর পঞ্চম স্থানে লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরণ, ষষ্ঠ স্থানে চামিন্দা ভাস, সপ্তম স্থানে কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরি, অষ্টম স্থানে শেন বন্ড, নবম স্থানে ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান এবং দশম স্থানে রয়েছেন স্পিনার হরভজন সিং।
আইসিসি’র অলরাউন্ডার ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। এরপরেই রয়েছেন প্রোটিয়াস অভিজ্ঞ ক্রিকেটার শন পোলক। পাকিস্তানের শোয়েব মালিক এবং ভারতের ইরফান পাঠান রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।
