২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে প্রথম সাউথ এশিয়ান আরচ্যারী

সাভারের বিকেএসপিতে বুধবার থেকে শুরু হয়েছে প্রথম সাউথ এশিয়ান আরচ্যারী প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এশিয়ান অলিম্পিক ফেডারেশনের সহ সভাপতি পরেশ নাথ মুখার্জী, পশ্চিমবঙ্গ আরচ্যারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমলেশ চট্টপাধ্যায়, বাংলাদেশ আরচ্যারী অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল সাদিক হাসান রুমী, সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পাঁচটি দেশের ১৮ জন মহিলাসহ মোট ৩৬ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করছেন। অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং স্বাগতিক বাংলাদেশ।