দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে বহাল থাকছেন স্মিথ
দক্ষিণ আফ্রিকান নির্বাচকরা গ্রায়েম স্মিথকে পুনরায় আরও এক বছর দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।
সে দেশের ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহি জেরাল্ড মাজোলা এক বিবৃতিতে গ্রায়েম স্মিথকে পুনরায় দলের অধিনায়কত্বের দায়িত্ব এবং স্মিথসহ ১৪ ক্রিকেটাররের সাথে এক বছরের নতুন চুক্তি করার কথা ঘোষণা করেন।
ক্রিকেটাররা হলেন : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার, বুটা ডিপেনার, হার্শেল গিভস, এন্ড্রু নেল, জ্যাক ক্যালিস, জাস্টিন কেম্প, চার্ল ল্যাঙ্গেভেল্ট, এন্ড্রু হল, মাখায়ে এনটিনি, শন পোলক, এ্যাশওয়েল প্রিন্স এবং জ্যাক রুডোল্ফ।
