ঢাকা ব্যাংক টেনিসের দ্বিতীয় রাউন্ডে রঞ্জন
ঢাকা ব্যাংক ২০ তম বাংলাদেশ আর্ন্তজাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রঞ্জন রাম।
জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার স্পেনের বুসেটা পারো লিজান্দারোকে ৭ - ৫, ৬ - ১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন রঞ্জন।
সোমবার থেকে শুরু হবে টুর্নামেন্টের চুড়ান্ত রাউন্ডের খেলা।
