বাংলাদেশে শ্রীলঙ্কার সফরসূচী ঘোষণা
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার শ্রীলঙ্কার সফরসূচী ঘোষণা করেছে। তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে তিন সপ্তাহের সফরে ১৭ ফেব্রুয়ারি ঢাকা আসছে শ্রীলঙ্কা।
প্রথম দু’টি ওয়ানডে ১৯ ও ২০ ফেব্রুয়ারি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। একই মাঠে দু’দেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি (৬ থেকে ১০ মার্চ) অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ২৪ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট (২৭ ফেব্রুয়ারি - ৩ মার্চ) অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা দল ১১ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।
শ্রীলঙ্কার সফরসূচী:
১৭ ফেব্রুয়ারি- ঢাকা আগমন
১৮ ফেব্রুয়ারি- বিশ্রাম ও অনুশীলন, বগুড়া
১৯ ফেব্রুয়ারি- ১ম ওয়ানডে, বগুড়া
২০ ফেব্রুয়ারি- ২য় ওয়ানডে, বগুড়া
২১ ফেব্রুয়ারি- চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা
২২ ফেব্রুয়ারি- বিশ্রাম ও অনুশীলন
২৩ ফেব্রুয়ারি- বিশ্রাম ও অনুশীলন
২৪ ফেব্রুয়ারি- ৩য় ওয়ানডে, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি- বিশ্রাম ও অনুশীলন
২৬ ফেব্রুয়ারি- বিশ্রাম ও অনুশীলন
২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ- ১ম টেস্ট, চট্টগ্রাম
৪ মার্চ- বগুড়ার উদ্দেশ্যে যাত্রা
৫ মার্চ- বিশ্রাম ও অনুশীলন
৬ মার্চ-১০ মার্চ- ২য় টেস্ট, বগুড়া
