২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের পদেই বহাল হলেন আজিজ আল কায়সার টিটু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি আজিজ আল কায়সার টিটু মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির তার আগের পদে বহাল হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে ট্যুর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে টিটুকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সোমবার ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বিসিবি আরও ১১টি কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে।

এছাড়া দশ সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বোর্ড সভাপতি আলী আসগর লবি। কমিটির অন্য সদস্যরা হলেন- বোর্ডের সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন, সাধারণ সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং রিয়াজউদ্দিন আল মামুন, কোষাধ্যক্ষ আফজালুর রহমান সিনহা, সদস্য আসাদুজ্জামান খসরু, গেম ডেলপমেন্ট কমিটি চেয়ারম্যান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি চেয়ারম্যান এবং কাউন্সিলর আলহাজ্জ্ব দস্তগীর চৌধুরী।

অন্যান্য কমিটির চেয়ারম্যানরা হলেন- মাহবুবুল আনাম (ক্রিকেট অপরাশেন্স কমিটি), আফজালুর রহমান সিনহা (ফিন্যান্স কমিটি), রফিকুল ইসলাম বাবু (গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি), আক্তার আহমেদ (গেট, সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার কমিটি), খন্দকার জামিলউদ্দিন (টিকেট অ্যান্ড সিটিং কমিটি), কাজী ইউসা মিশু (আম্পায়ার্স কমিটি), কবির আহমেদ ভূঁঞা (লজিষ্টিক অ্যান্ড প্রটোকল কমিটি), আজিজ আল কায়সার টিটু (মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি), ড: ফিরোজ মাহমুদ ইকবাল (মেডিকেল কমিটি), লুতফর রহমান বাদল (পাবলিসিটি, স্যুভেনির অ্যান্ড গিফট কমিটি), আলহাজ্জ্ব দস্তগীর চৌধুরী (কো অর্ডিনেশন কমিটি) এবং রিয়াজউদ্দিন আল মামুন (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি)।