প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাসের দ্বিতীয় পরাজয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ১৬ ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিয়েছে ইয়ং পেগাসাস। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রোববার গাজী ট্যাংকের বিরুদ্ধে ৬৩ রানে হারে ইয়ং পেগাসাস।
১৬ ম্যাচ ইয়ং পেগাসাস ২৮ এবং গাজী ট্যাংক ২২ পয়েন্ট সংগ্রহ করেছে। ইয়ং পেগাসাসের এই পরাজয়ে লাভবান হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ইয়ং পেগাসাস এবং পারটেক্স দু’টি দলই আগামী বছর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
প্রথম ব্যাট করে গাজী ট্যাংক আট উইকেটে ২২১ রান করে। দলের উদ্বোধনী ব্যাটসম্যান আল মামুন সর্বোচ্চ ৬৪ রান করেন। পাপ্পু তিনটি, লালমন এবং সজিব দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে ইয়ং পেগাসাস ৩১ দশমিক তিন ওভারে ১৫৮ রানে অলআউট হয়। মারুফ ৩৬ এবং সাগর ৩৫ রান করেন।
বিজয়ী দলের মুরাদ খান ৫০ রানে পাঁচ উইকেট তুলে নন। এছাড়া আরাফাত ১৯ রানে তিন উইকেট লাভ করেন।
