২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ব্যাংক আর্ন্তজাতিক জুনিয়র টেনিসের যাত্রা শুরু

জাতীয় টেনিস কমপ্লেক্সে রোববার থেকে ঢাকা ব্যাংক ২০ তম বাংলাদেশ আর্ন্তজাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ড. তৌফিক এম সিরাজ, সহ সভাপতি এম হায়াতুজ্জামান, আলাউদ্দিন চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের বাছাই পর্বে ৩২ জন বালক ও বালিকা অংশগ্রহন করে। বাছাই পর্ব থেকে উত্তীর্ন চারজন করে বালক ও বালিকা খেলোয়াড় নিয়ে রোববার থেকে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শুরু হয়েছে।