২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃ কলেজ হ্যান্ডবলের ফাইনালে মুন্সী আব্দুর রউফ রাইফেলস এবং ইম্পিরিয়াল কলেজ

এক্সিম ব্যাংক আন্তঃ কলেজ (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ এবং ইম্পিরিয়াল কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে শনিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ ২২-৮ গোলে হারায় স্কলাস্টিকাকে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-৪ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয় সেমিতে সরকারি বাংলা কলেজকে ১৬-১৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইম্পিরিয়াল কলেজ। প্রথমার্ধে ৮-৫ গোলে এগিয়ে ছিল ইম্পিরিয়াল কলেজ।

একই ভেন্যুতে সোমবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।