প্রথম বিভাগ ক্রিকেটে ইস্কাটনের ষষ্ঠ জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ষষ্ঠ জয় পেয়েছে ইস্কাটন সবুজ সংঘ।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত খেলায় ইস্কাটন ছয় উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।
প্রথম ব্যাট করে সিসিএস আট উইকেটে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের পক্ষে ওয়াহিদুর সর্বোচ্চ ৭৫ রান করেন। এছাড়া রাজু করেন ৪৩ রান। ইস্কাটনের মন্টু ৩২ রানে নেন তিন উইকেট।
জবাবে ইস্কাটন রিপনের অনবদ্য ১০৫ রানে ভর করে ৩৯ ওভারে চার উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের রাসেল ৬০ রানে অপরাজিত থাকেন।
