আর্ন্তজাতিক জুনিয়র টেনিসের উদ্বোধনী তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ
জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার অনুষ্ঠিত ঢাকা ব্যাংক ২০তম বাংলাদেশ আর্ন্তজাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধনী তিনটি ম্যাচেই হেরে গেছেন বাংলাদেশের খেলায়াড়রা।
বাংলাদেশের আনোয়ার হোসেন ৬-০, ৬-১ সেটে কোরিয়ার জেয়ং সুং কেয়নের বিরুদ্ধে, মুর্তজা রহমান ৬-০, ৬-০ সেটে ভারতের আকাশ গুজরাটির বিরুদ্ধে এবং মাহিন মুহিদ ৬-০, ৬-০ সেটে তাইপের হুয়াং হুই চি’র বিরুদ্ধে হেরেছেন।
বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে এদিন জয় পেয়েছেন ১৬ জন বালক এবং ১২ জন বালিকা।
বালক ইভেন্টে জয়ীরা হলেন- সিও জিয়ং হান, জিন জি সেস, ইয়ংকরাই থিতি, বিক্তায়েনকভ রিফাত, কিম ভিক্টর, চেন কুয়ান চেইন, পুথং কৃত্তানু, জিয়ং সুং কেয়ন, চোল উ হুক, তুং ক্যাং, জং দো ইয়ং, চেন আই তি, আকাশ গুজরাটি, আলেজান্দ্রো বুসেটা-পার, মিং ওয়েল এবং কিয়ং জিআই ওন।
বালিকা ইভেন্টের জয়ীরা হলেন- গুরমুয়েলা বিয়েট্রিস, সুচকোভা ইউলিয়ানা, হুয়াং হুই চি, শালিয়েভা মারিয়া, ইডিনারোভা মার্গারিটা, হর্ষিনি রেড্ডি, কিম হিয়ুন জং, হান রেম, কিম সো ইয়ন, সোকিলিভা ইনা, ক্রুপিনা আলেক্সান্দ্রা এবং ডিজিওবা পোলিনা।
