২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে হারিয়ে প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গিস

সাবেক বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস টোকিও’র প্যান প্যাসিফিক ওপেন টেনিসের সেমি ফাইনালে মারিয়া শারাপোভাকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টোকিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শনিবার হিঙ্গিস সরাসরি ৬-৩, ৬-১ সেটে শারাপোভাকে পরাজিত করেন। এর ফলে অবসর ভেঙ্গে টেনিস কোর্টে ফেরার পর এটাই হল তার প্রথম ফাইনাল।

সুইস টেনিস তারকা হিঙ্গিস ১৯৯৭, ১৯৯৯, ২০০০ এবং ২০০২ সালে প্যান প্যাসিফিক ওপেন শিরোপা জয় করেন।

রুশ তারকা শারাপোভা প্যান প্যাসিফিক ওপেন টেনিসের ফাইনালে সপ্তমবারের মত উঠার জোরদার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

রোববার ফাইনাল ম্যাচে দ্বিতীয় বাছাই ইলিনা ডিমেনটিয়েভা এবং চতুর্থ বাছাই এ্যানাস্থাসিয়া মিসকিনার মধ্যেকার সেমি ফাইনাল ম্যাচ বিজয়ীর মুখোমুখি হবেন মার্টিনা হিঙ্গিস।