২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনির ব্যাটের উপর ভর করে ১ম বিভাগ ক্রিকেট লিগে ওয়ান্ডারার্সের জয়

এস এ সনির ৯৪ রানের চোখ ধাঁধানো ইনিংসের সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৬৯ রানে কাঁঠালবাগান জিসিসি’কে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ওয়ান্ডারার্স নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে।

সনি ১০০ বল খেলে ১১টি চার ও তিনটি ছয়ের সহায়তায় ৯৪ রান করেন। অনুরুধ্র ৫৭ বলে দু’টি চার ও সমানসংখ্যক ছয়ের সহায়তায় ৫২ রান করে অপরাজিত থাকেন।

ওয়ান্ডারার্সের পক্ষে এস কে ডি মঞ্জু, এ বি জিতু ও শাহিদুল ইসলাম প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে কাঁঠালবাগান ৪০ ওভারে ২০৫ রান করে অলআউট হয়ে যায়।

কাঁঠালবাগানের পক্ষে এম এম সোহাগ ৪৮ বলে ১০টি চারের সহায়তায় দলীয় সর্বোচ্চ ৫৩ রান করেন। এস এ তুহিন দ্রুতগতিতে ৪৩ বলে ৪০ রান করলে দলের বিপক্ষ দলের বিশাল সংগ্রহকে অতিক্রম করার জন্য তা যথেষ্ট ছিল না।

ওয়ান্ডারার্সের পক্ষে এস আই নয়ন তিনটি ও জেড সাবু দু’টি উইকেট লাভ করেন।