ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে মনোয়নপ্রাপ্তরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চলতি ২০০৬ সালের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপ্রাপ্ত সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাচন কমিশন শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।
এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ২৪টি পদের মনোনয়নপ্রাপ্তদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার ভাইস প্রেসিডেন্ট হলেন-শিবলী রুবায়েতুল ইসলাম, জহির আহমেদ, শেখ নূর ইসলাম এবং সালাহউদ্দিন আলমগীর।
সাধারন সম্পাদক পদে কাজী মহিউদ্দিন বুলবুল, যুগ্ম সম্পাদক পদে জোবায়েদুর রহমান রানা ও সৈয়দা মরিয়ম তারেক, কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম আজিজ জিলানী নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে কাজী ওয়াহেদুল আলম, ফি শ সামসুল আরেফীন, হেদায়েতুল ইসলাম, মোঃ সফিউর রহমান মন্টু, কামাল উদ্দিন হাফেজ, মনোয়ারুল আলম বাবলু, আব্দুস সালাম কাঞ্চন, মোঃ আশরাফুল আলম, মহিউদ্দিন আহমেদ সেলিম, মঞ্জুরুল হক মঞ্জু, কামরুজ্জামান, হাসিবুর রহমান শাকিল, রফিকুল ইসলাম, এ কে এম নুরুজ্জামান, সুব্রত মজুমদার ডলার এবং মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
