বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে মাদক পরীক্ষার সম্মুখীন ইংলিশ ফুটবলারা
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার আগে ইংল্যান্ডের ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে মাদক পরীক্ষা করানোর পরিকল্পনা করছে সে দেশের মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রধান।
বৃটিশ ক্রীড়া কর্মকর্তারা গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিকে বৃটিশ এ্যাথলেটদের মাদক পরীক্ষা করেছিলেন।
তারা চাচ্ছেন, বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার আগে সেভেন গোরান এরিকসনের দলের ফুটবলারদের মাদক পরীক্ষা করানো জন্য। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পূর্বে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইংলিশ ফুটবল দল যাওয়ার আগে এই ধরনের কোনও উদ্যেগ নেওয়া হয়নি। তাছাড়া এ ধরনের পরিকল্পনা নেওয়ার আগে ফুটবল ফেডারেশনের (এফএ) সম্মতি নিতে হবে বৃটিশ ক্রীড়া কর্মকর্তাদের।
বৃটিশ ক্রীড়া ফেডারেশনের পরিচালক জন স্কট বলেন, “আমরা ফুটবল ফেডারেশন (এফএ) এর সাথে আলোচনা করবো। মুখ্য বিষয় হচ্ছে, ইংলিশ দলের ফুটবলারদের ড্রাগ টেস্ট করার ব্যাপারে আমাদের পরিকল্পনাটি নীতিগতভাবে সমর্থনযোগ্য।”
