২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলের শেষ চারে আজকের কাগজ, জনকন্ঠ, সমকাল, সংবাদ

চতুর্থ মিডিয়া মেরিল কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আজকের কাগজ, জনকন্ঠ, সংবাদ এবং সমকাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সমকাল ৬ - ০ গোলে ভোরের কাগজকে, জনকন্ঠ ৪ - ১ গোলে চ্যানেল আইকে, সংবাদ ৩ - ২ গোলে আরটিভিকে এবং আজকের কাগজ ১ - ০ গোলে যুগান্তরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

একই ভেন্যুতে শুক্রবার প্রথম সেমিতে আজকের কাগজ খেলবে জনকন্ঠের বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সংবাদ ও সমকাল।