বিশ্বকাপ ফুটবলে আরও লক্ষাধিক ফুটবলপ্রেমির সমাগম ঘটছে
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলে টিকিটের সংখ্যা বাড়ানো হলো। ফলে মোট ৩০ লাখ দর্শক উপভোগ করবেন ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ আয়োজন।
বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সহকারি প্রেসিডেন্ট হর্স্ট আর. শিমিত জানান এ বছর ৯ই জুন থেকে ৯ই জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ৬৪টি ম্যাচের জন্য ৩,০৭০,০০০ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এ সংখ্যা আগের চেয়ে ১৪০,০০০টি বেশি, খবর বিভিন্ন বার্তাসংস্থার।
শিমিত আরও জানান,অংশগ্রহণকারী দলগুলোকে কিছু অতিরিক্ত টিকিট দেওয়া হবে। তবে স্পন্সর ও ফিফা’র সহযোগিদের জন্য এবার টিকিটের সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। আর এতেই সাধারন দর্শকরা খেলা দেখার এমন সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
