মাসুমের হ্যাটট্রিকে বিকেএসপির জয়
বিজয় দিবস হকিতে বিকেএসপি জিতেছে। বুধবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে মাসুমের নৈপুন্যে বিকেএসপি ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।
খেলার প্রথম মিনিটে প্রথম গোল আর ১৬ ও ৪৬ মিনিটে আরো দুটো গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন মাসুম। চতুর্থ গোলটি করেছেন তাপস, ৬৫ মিনিটে। নৌবাহিনী ও বর্ণক সমাজের মধ্যে দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। নৌবাহিনীকে ২৫ মিনিটে এগিয়ে নিয়েছিলেন মুস্তাক, বর্ণকের রঞ্জন তা শোধ করে দেন ৬৫ মিনিটে।
