তিন সপ্তাহ মাঠের বাইরে সাকিব আল হাসান
আগেরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয়ে বল হাতে অগ্রনী ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল তার ডান হাতের পাতায় ব্যান্ডেজ জড়ানো। খেলতে পারলেন না সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষের ম্যাচে।
ব্রাদার্স ম্যাচেই হাতে চোট পেয়েছিলেন। আবাহনী ম্যাচে সেই চোটটা আরো বেশি অনুভব করেন। এক্স-রে রিপোর্টে তার ডান হাতের পাতায় সুক্ষ্ম চিড় ধরা পড়েছে। সেজন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মোহামেডানের এই অলরাউন্ডারকে। মোহামেডান অধিনায়ক হাবিবুল বাশার জানিয়েছেন,“তেমন গুরুতর ইনজুরি নয়। তবে অবহেলায় বড় ক্ষতি হয়ে যেতে পারে। আশা করছি প্রিমিয়ার ক্রিকেটের একদিনের ম্যাচের প্রতিযোগীতার আগেই সেরে উঠবে সে।”
