সেমিফাইনাল নিশ্চিত করল ডিওএইচএস আর ভিক্টোরিয়া
সব দলের চারটা করে ম্যাচ খেলা হয়ে গেলেও ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট এখনো নির্ধারন হয়নি। তবে কাই -অ্যালটেক টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেটের ‘এ’ গ্রুপের অবস্থা তা নয়।
চারটি করে ম্যাচ জিতে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা হয়ে গেছে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়ার। সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে।
রোববার নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে ডিওএইচএস নাদিফ চৌধুরীর (৫১) ব্যাটিং আর শাহাদাত হোসেনের (৩/১৫) বোলিংয়ে বিমানকে হারিয়েছে ৩ উইকেটে। আর বিকেএসপিতে গোলাম মাবুদ (৫২) ও নাসিরুদ্দিন ফারুকের (৩৭) সৌজন্যে পাওয়া ৮৬ রানের ওপেনিং পার্টনারশিপে ভর করে ১৬৬ রান তোলে ভিক্টোরিয়া। ওই রান তাড়া করতে গিয়ে সিটি ক্লাব হেরে যায় ৩০ রানে ।
‘বি’ গ্রুপে ব্রাদার্সকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে সোনারগাঁ ক্রিকেটার্স। দিনের অন্য দুই ম্যাচে ইয়াং পেগাসাস ৫০ রানে ইন্দিরা রোডকে এবং পারটেক্স ৬ উইকেটে কলাবাগানকে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
ফতুল্লা স্টেডিয়াম
বিমান : ২০ ওভারে ১২৭/৫ ( রাকিবুল ৪৫, জাভেদ ৩৬, শাহাদাত ৩/১৫)
ডিওএইচএস : ১৯.২ ওভারে ১২৮/৭ ( নাদিফ ৫১, মেহরাব ২৫, মুশফিকুর রহমান ৪/৩৮)
ফল : ডিওএইচএস ৩ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : শাহাদাত হোসেন (ডিওএইচএস)
ব্রাদার্স : ২০ ওভারে ১২০/৯ ( শাহরিয়ার ৪০, হান্নান ২১, হুমায়ুন ৪৫, অলক ২/২৮, রফিক ২/১৫, শরীফ ৩/৩১)
সোনারগাঁ ক্রিকেটার্স : ১৯.৫ ওভারে ১২১/৬ ( আল-শাহরিয়ার ২৩, অলক ৫৬, তাপস ঘোষ ৩/১৯)
ফল : সোনারগাঁ ৪ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : অলক কাপালি (সোনারগাঁ)
বিকেএসপি দুই নাম্বার মাঠ
ভিক্টোরিয়া : ২০ ওভারে ১৬৬/৮ (গোলাম মাবুদ ৫২, নাসিরুদ্দিন ফারুক ৩৭, রোজেল ২৪, মিলন ২০. কামরুল ৩/৩২, ইশরাক ২/৩৭, ফরিদ ২/৩৩)
সিটি ক্লাব : ২০ ওভারে ১৩৬/৯ ( সালাউদ্দিন ৩৯, নিপু ২২, তারেক ২১, ওয়াসেল ২/৩০, সজীব ২/৩১)
ফল : ভিক্টোরিয়া ৩০ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : গোলাম মাবুদ (ভিক্টোরিয়া)
