এএফসি অনূর্ধ্ব–১৯ ও অনূর্ধ্ব–১৬ ফুটবল বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব - ১৯ ও অনূর্ধ্ব - ১৬ প্রতিযোগিতার বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপিং চূড়ান্ত হয়েছে কুয়ালামাপুরে আয়োজিত ড্র অনুষ্ঠানে। দুটো প্রতিযোগিতাতেই খুব শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
অনূর্ধ্ব - ১৯ ফুটবলে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, শ্রীলংকা ও মঙ্গোলিয়া। আগামী বছর বাছাই পর্বের খেলার পর ২০০৮ সালে হবে চূড়ান্ত পর্ব। এটা আগে ছিল অনূধ্বর্ - ২০। গতবার এ আসরের বাছাইপর্ব থেকেই ছিটকে পড়েছিল বাংলাদেশ।
অনূর্ধ্ব - ১৬ ফুটবলের চূড়ান্ত পর্বও হবে ২০০৮ সালে। তার আগে বাছাই পর্বে ডি গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ফিলিস্তিন ও তুর্কেমেনিস্তানের সঙ্গে। এটা হচ্ছে এএফসি অনূর্ধ্ব - ১৭ ফুটবলের নতুন রূপ আর এই প্রতিযোগিতায় বাংলাদেশ গতবার সিঙ্গাপুরে চূড়ান্ত পর্বে খেলেছিল।
