২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর জাদুতে সবার ওপরে ম্যান ইউ

য়েন রুনি বসে আছেন বেঞ্চে। ম্যাচ না জিতলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ার আশঙ্কা। এ অবস্থায় হালে যার সহায়তা পেয়ে প্রায় অভ্যস্ত, তার পা জোড়াই নেচে উঠল আবার। সে এক জাদুর নাচন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিক। হ্যাঁ, পর্তুগীজ এই তারকার জাদুময় ফুটবলেই শনিবার অ্যাস্টনভিলাকে ৩-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। ফলে পয়েন্ট তালিকায় এখনো তারা সবার ওপরে।

ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত গোল হতে দেননি ভিলার ডিফেন্ডাররা। কিন্তু পরের মিনিটে ঠিকই গোল আদায় করে নেন রোনালদো। এ গোলে অনুপ্রাণিত হয়ে শেষ পর্যন্ত ৩-০ -তেই জিতে যায় অ্যালেক্স ফার্গুসনের দল। দলের দ্বিতীয় গোলটি আসে পল স্কোলস-এর দুদ্র্ান্ত এক ভলি থেকে। শেষ গোলটি আবার সেই ক্রিস্টিয়ানো রোনালদিনহোরই উপহার। এ জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ম্যান ইউর পয়েন্ট ৪৭। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে। একই দিন তারা কোনোরকমে ৩-২ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে। অতিরিক্ত সময়ে ডাচ মিডফিল্ডার আরিয়েন রবেন গোল না করলে হয়তো পয়েন্ট খুইয়েই বসত ব্লুজরা।

পয়েন্ট খোয়ালেও অবশ্য পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে অনেক এগিয়েই থাকত চেলসি। ক্রেইগ বেলামি আর জাবি আলোনসোর গোলে (২ -০ ) ওয়াল্টফোর্ডকে হারানো লিভারপুল ১৯ ম্যাচ থেকে এ পর্যন্ত পেয়েছে মাত্র ৩৪ পয়েন্ট।

শনিবার পরাজয়ের আশঙ্কা নিয়েই ম্যাচ শুরু করেছিল আর্সেনাল। ৩ মিনিটের মধ্যেই শাবানি নন্দার পেনাল্টিতে করা গোলে পিছিয়ে পড়েছিল তারা। সেই ধাক্কাটা ভালোভাবেই সামলে নেয় গানার্স। নইলে কি আর ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ৬-২ গোলের জয় আসে? বড় জয় দিয়ে তারা যে শুধু চতুর্থ স্থানটা ধরে রাখতে পেরেছে তা-ই নয়, আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে অনেক।

দিনের অন্য ম্যাচগুলোতে টটেনহাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড , নিকোলাস আনেলকার দু গোলে

বোল্টন ওয়ান্ডার্স হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে, পোর্টসমাউথ ৩-১ গোলের জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আর চার্লটন ০-২ গোলে হেরে গেছে মিডলসব্রোর কাছে।