সিডারের বার্ষিক ক্রীড়া
কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ-এর (সিডার) আয়োজনে শনিবার কামরাঙ্গিরচর থানায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত ২৫০০ শিক্ষার্থীকে নিয়ে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।
বিভিন্ন ভেন্যুতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এতে হার্ড-টু-রিচ প্রকল্পের ঢাকা-১ অঞ্চলের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, সিডারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) কবীর আহমেদ ও প্রোগ্রাম ম্যানেজার রমেন দেবনাথ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
