২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন বিকেএসপি

ব্যাটে - বলে রায়হান আনাসের চৌকস নৈপূন্য জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ২৮-তম আসরের শিরোপা এনে দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবার সাভারে বিকেএসপির এক নাম্বার মাঠে হওয়া ফাইনালে তারা ১০৪ রানে হারিয়েছে ঢাকা জেলা দলকে।

টসে হেরে আগে ব্যাট করতে নামা বিকেএসপি পড়েছিল ঢাকা জেলা দলের বোলার শামসুল আরেফীনের তোপের মুখে। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বিকেএসপি যে অলআউট হওয়ার আগে ১৯০ রানে পৌছাতে পারলো, তার একটা অন্যতম কারণ রায়হান আনাসের ৪৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসটাও। অবশ্য লতিফুল আযমের (৩৩) অবদানও কম নয়। ৪৮ রানে ৫ উইকেট নেওয়া আরেফীনকেও পরে ছাড়িয়ে গেছেন রায়হান। ঢাকা জেলা দলকে মাত্র ৮৬ রানে গুটিয়ে দেয়ার নায়ক তো তিনিই। ২৫ রানে তার শিকার প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সের পর তার ম্যান অফ দি ফাইনাল না হওয়ার কোনো কারণই ছিল না।

সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপি : ৪৫.৩ ওভারে ১৯০/১০ ( মাশুক ২২, নাসির ২৭, হাসান ১৫, রায়হান ২৪*, লতিফুল ৩৩, আরেফীন ৫/৪৮, ফয়সাল ২/১৯)

ঢাকা জেলা : ৩৫.২ ওভারে ৮৬/১০ ( আরমান ১৮, শফি ২০, রায়হান ৫/২৫, গোলাম ২/১৪, রিয়াজ ১/১২, হাসান ১/১২)