২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল

সবকিছু ঠিকঠাকই ছিল। বাকি ছিল শুধু ম্যাচের সংখ্যা এবং দিনক্ষণ ঠিক করা। সেগুলোও ঠিক হয়ে যাওয়ায় এখন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরকে চূড়ান্তই বলা যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সফরটা হবে ১০ দিনের। ১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হয়ে সফর শেষে ১১ ফেব্রুয়ারি সেখান থেকে দেশে ফেরার ফ্লাইট ধরবে হাবিবুল বাশারের দল। মাঝের সময়টাতে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা জিম্বাবুয়ের সঙ্গে। শুক্রবার ক্রিকেট কমিটির সভাশেষে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারন সম্পাদক মাহবুব আনাম।