২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জু ও হাসানের শাস্তি প্রত্যাহার করেছে মোহামেডান

মঞ্জু ও হাসানের সাসপেনশন তুলে নিয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শুক্রবার ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জানিয়েছেন, “তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং সাসপেনশন তুলে নেওয়ার আবেদন করেছে। সেটা বিবেচনা করেই আমরা সাসপেনশন তুলে নিয়েছি।”

গত মৌসুমে জাতীয় ফুটবল লিগ চলার সময় ক্লাবের অনুমতি না নিয়ে বাইরে ‘খ্যাপ’ খেলতে গিয়েছিলেন মঞ্জু ও হাসান। এই অপরাধে দুজনকে ১ বছরের জন্য সাসপেন্ড করেছিল মোহামেডান। পাশাপাশি বাফুফুকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিল। তবে বাফুফে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি।