২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ লিগেও ধাক্কা খেল বার্সেলোনা

ক্লাব বিশ্বকাপের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই আবার ধাক্কা খেল বার্সেলোনা। স্প্যানিশ লিগে তারা এবার পয়েন্ট খোয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রথমার্ধের ৪১ মিনিটে বার্সেলোনা এগিয়ে গিয়েছিল ফ্রি কিকে করা রোনালদিনিয়োর গোলে। এ ম্যাচ তারা সহজে জিততেও পারতো জাভি, ডেকোরা সহজ সুযোগগুলো নষ্ট না করলে। এই দুজনের লাগাতার সুযোগের অপচয় মনে করিয়ে দিচ্ছিল ক্লাব বিশ্বকাপ ফাইনালে এভাবেই প্রাধান্য বিস্তার করেও ব্রাজিলের ইন্তারনাসিওনালের কাছে হেরে যাওয়ার কথা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে সার্জিও আগুয়েরোর পর আর কেউ গোল না পাওয়ায় ন্যু ক্যাম্পের এ ম্যাচে অবশ্য অ্যাটলেটিকোকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এই ড্র বার্সেলোনাকে পয়েন্ট টেবিলে রেখে দিয়েছে সেভিয়ার পেছনে। বুধবার দে পোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারানোয় সেভিয়ার ১৬ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তাদের ঠিক পেছনে। রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।