ওয়ানডে দলে ফিরছেন মাইকেল ভন?
ইনজুরির জন্য অনেক দিন ধরেই মাঠের বাইরে মাইকেল ভন। তবে একই কারণে অ্যান্ড্রু ফ্লিনটফের কাছে অধিনায়কত্ব হারানো ভনকে বোধহয় শিগগিরই দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। আসন্ন ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের দলে তাকেও রেখেছে ইংল্যান্ড।
অবশ্য মাঠে ফেরা নিশ্চিত করার জন্য এখনো একটা ফিটনেস টেস্টে উতরাতে হবে তাকে। ভন ফিরলে কে থাকবেন ইংল্যান্ডের অধিনায়ক? এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অনেক আলোচনা-সমালোচনার পর পার্থ টেস্টে সুযোগ পাওয়া মন্টি পানেসারকেও রাখা হয়েছে ১৬ জনের দলে। বাদ পড়েছেন উইকেটকিপার জেরাইন্ট জোন্স। দলে ঢুকেছেন ক্রিস রিড ও পল নিক্সন। এর বাইরে বড় পরিবর্তন শুধু স্টিভ হার্মিসন। তাকেও রাখা হয়নি দলে এবং এ খবর জানাজানি হওয়ার পর ওয়ানডে থেকে অবসরই নিয়ে ফেলেছেন হার্মিসন।
ত্রি-দেশীয় টুর্নামেন্টের জন্য ১৬ জনের ইংল্যান্ড দল: জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, পল কলিংউড, জেমস ড্যালরিম্পল, অ্যান্ড্রু ফ্লিনটফ, এড জয়েস, জন লুইস, সাজিদ মাহমুদ, পল নিক্সন, মন্টি পানেসার, লিয়াম প্লাঙ্কেট, কেভিন পিটারসেন, ক্রিস রিড, অ্যান্ড্রু স্ট্রাউস, ক্রিস ট্রেমলেট ও মাইকেল ভন।
