২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন শাব্বির আহমেদ

শোয়েব আখতার, মোহাম্মদ আসিফের অপেক্ষা শেষ হওয়ার আগেই শেষ হচ্ছে শাব্বির আহমেদের অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পাকিস্তানের এই ফাস্ট বোলার অবশ্য শোয়েব-আসিফের মতো ড্রাগ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হননি। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এক বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবে বৃহস্পতি বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন শাব্বিরের ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই, “ আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আমরা একটা চিঠি পেয়েছি যাতে জানানো হয়েছে, শাব্বিরের ওপর থেকে এক বছরের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে।” ১০ টেস্টে ৫১ উইকেট নেওয়া শাব্বির আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ২০০৫ সালের ডিসেম্বর থেকে।