টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের জমজমাট প্রথম দিন
“বছর দুয়েক আগে আমি যখন চালু করেছিলাম, তখন অনেকেই সমালোচনা করেছিল। কিন্তু এখন?”-এক ধরনের খেদ নিয়েই বলছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন।
২০০৪-এ কর্পোরেট ক্রিকেট লিগে হওয়া টুয়েন্টি-টুয়েন্টি জমজমাট না হলেও এবার এর মাধ্যমে বুধবার থেকে শুরু কাই-এলটেক প্রিমিয়ার ক্রিকেটের প্রথম দিনটা দেখে অন্তত নিশ্চিন্ত, ‘এবার না জমে পারেই না। ’
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবং এরপর যে ম্যাচটা হলো তাতে ধুমধাড়াক্কা ক্রিকেটের দাবি খুব ভালোভাবেই মেটালেন প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসের ওপেনার তামিম ইকবাল। তার মাত্র ৪১ বলে ৬৭ রানে নির্ধারিত ২০ ওভারে ডিওএইচএসের পৌঁছানো ১৮৪ রানের পাহাড়ের নীচে চাপা পড়া নবাগত পারটেক্স হেরেছে ৯৬ রানে।
অন্য বড় দলগুলোও পেয়েছে প্রত্যাশা অনুযায়ী জয়। কিন্তু বিকেএসপির এক নাম্বার মাঠে প্রথম দিনে দুই বড়ো দলেরও দেখা হয়েছে। বিমান-সিটি ক্লাব। ৫৬ রানে হেরেছে সিটি। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এ দিনের উজ্জ্বলতম পারফর্মার ফরহাদ রেজাই ( ২৬ বলে ৫০ ও ২০ রানে ২ উইকেট) বিগ ম্যাচে বিমানের জয়ের কারিগর।
একই মাঠে গতবারের রানার্স-আপ সোনারগাঁ ক্রিকেটার্স ৭ উইকেটে হারিয়েছে ইয়াং পেগাসাসকে। ৬ ওভার বাকি থাকতেই সোনারগাঁর সহজ জয়ের কারণ তাদের তরুন ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের (২৩ বলে ৫৩ রান, ৪ বাউন্ডারি ও ৫ ছক্কা) ব্যাটিং তান্ডব।
বিকেএসপি দুই নাম্বার মাঠে কলাবাগানের বিপক্ষে ভিক্টোরিয়ার জয় ৬০ রানের। তাই বিফলে গেছে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম ৫ উইকেট পাওয়া কলাবাগানের রাশেদুল ইসলামের কৃতিত্ব। একই মাঠে দিনের সবচেয়ে লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্স আবাহনীর কাছে হেরেছে ৬ উইকেটে। ধানমন্ডি মাঠে দিনের অন্য ম্যাচে ইন্দিরা রোডের বিপক্ষে মোহামেডানের জয় কষ্টার্জিত। পেসার তাপস বৈশ্যের (২৫*) ব্যাটিং দৃঢ়তায় ২ বল বাকি থাকতে তারা পেয়েছে মাত্র ৩ উইকেটের জয়।
সংক্ষিপ্ত স্কোর
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম
ওল্ড ডিওএইচএস : ২০ ওভারে ১৮৪/৭ ( তামিম ইকবাল ৬৭, মেহরাব হোসেন জুনিয়র ৫২, অতিরিক্ত ২৫, আহসানউল্লাহ ৩/২৯, তারিক ১/১৩)
পারটেক্স : ১৯ ওভারে ৮৮/১০ ( রাজিন ১১, তারিক ১১, রফিকুল ১৩, নিয়ামুর ১৭, আসলাম ১৭, অতিরিক্ত ১২, শাহাদাত ২/৮, নাজমুল ২/১৪, খালেদ মাহমুদ ২/১৪, মেহরাব জুনিয়র ২/১৫, এনামুল জুনিয়র ১/১৬)
ফল : ডিওএইচএস ৯৬ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : তামিম ইকবাল ( ডিওএইচএস)
ইন্দিরা রোড : ২০ ওভারে ১১৮/৮ ( মেহেদি ২২, আল মামুন ২৬, তাপস ২/১৯, সাকিব ২/১৩, ইমতিয়াজ ২/৭, হাসিবুল ১/২৫, আরাফাত ১/১৭)
মোহামেডান : ১৯.৪ ওভারে ১১৯/৭ ( ইমতিয়াজ ২৪, আফতাব ৩০, সাকিব ১৪, তাপস ২৫*, সাজিদুল ২/২৯, ইউনুস ১/১৬, তরিকুল ৪/১৮)
ফল : মোহামেডান ৩ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : তরিকুল ইসলাম ( ইন্দিরা রোড)
বিকেএসপি এক নাম্বার মাঠ
বিমান : ২০ ওভারে ১৬৪/৬ ( জাভেদ ২০, ফরহাদ রেজা ৫০, রকিবুল ৪৯, অতিরিক্ত ২১, ফরিদ ২/২২, তারেক ১/২০, ইশরাক ১/২৫, কামরুল ১/২৯, আলী আরমান ১/৪২)
সিটি ক্লাব : ১৯.৪ ওভারে ১০৮/১০ ( মুশতাক ২৫, মাজহারুল ১১, ইশরাক ২০, ফরিদ ১০, আনোয়ার ১৪, রাসেল ১/১৪, মুশফিকুর ১/১৯, নিয়াজ ২/২৫, ফরহাদ ২/২২, রুবেল ২/১২, মুরাদ ২/১৬)
ফল : বিমান ৫৬ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : ফরহাদ রেজা ( বিমান)
ইয়াং পেগাসাস : ২০ ওভারে ১১৭/৯ ( আসিফ ১৫, জুবায়ের ২৯, দেলোয়ার ১৭, রাইসুল ১৭*, মাহবুবুল ২/২৩, মোহাম্মদ শরীফ ২/৩৮, মোহাম্মদ রফিক ৩/১২, ইলিয়াস ১/২৪)
সোনারগাঁ ক্রিকেটার্স : ১৪ ওভারে ১২১/৩ ( আল-শাহরিয়ার ২২, মোহাম্মদ আশরাফুল ২১*, মার্শাল আইয়ুব ৫৩*, দেলোয়ার ১/২৯, কামাল ১/২৯)
ফল : সোনারগাঁ ৭ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : মার্শাল আইয়ুব ( সোনারগাঁ)
বিকেএসপি দুই নাম্বার মাঠ
ব্রাদার্স : ১৯.৫ ওভারে ৭১/১০ ( আনিসুর ২৮, মাশরাফি ২/৭, জিয়াউর ৩/১২, শাহজাদা ১/২৪, মাঞ্জারুল ১/১৭, সোহরাওয়ার্দী ৩/৯)
আবাহনী : ১৬.৪ ওভারে ৭২/৪ ( জহিরুল ১৬, নাজিমউদ্দিন ২১, তুষার ১৪, আলমগীর ১/২৬, সাজু ১/৬)
ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : সোহরাওয়ার্দী শুভ ( আবাহনী)
ভিক্টোরিয়া : ২০ ওভারে ১৫৭/৮ ( মাবুদ ২৬, ফারুক ২৭, হাসানুজ্জামান ৪০, রবিউল ২৪, রাশেদুল ৫/২১)
কলাবাগান : ১৭.১ ওভারে ৯৭/১০ ( নাহিদুল ২৯, সজীব ৩/১০)
ফল : ভিক্টোরিয়া ৬০ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ : রাশেদুল ইসলাম (কলাবাগান)
