২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা পারল না, ক্লাব বিশ্বকাপ জিতে নিল ইন্তারনাসিওনাল

রোনালদিনহো, ডেকো, জাভিরা পারেননি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ক্লাব ফুটবলের বিশ্বকাপ জেতাতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

৮২ মিনিটের এক গোল এক ঝটকায় স্বপ্ন থেকে ছিটকে দূরে ফেলে দিয়েছে রোনালদিনহোদের। বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে রোনালদিনহোর দেশ ব্রাজিলেরই ক্লাব ইন্তারনাসিওনাল। সারা ম্যাচ প্রাধান্য বিস্তার করে খেলা স্প্যানিশ ক্লাবকে হতাশায় ডোবানো গোলটি করেছেন বদলি খেলোয়াড় আদ্রিয়ানো।