২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে ইংল্যান্ড

৫৫৭ রানের টার্গেটের অর্ধেক পথ পার হয়ে গেছে ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে অ্যালেস্টার কুকের সেঞ্চুরি (১১৬) ও ইয়ান বেল-এর ৮৭ রান ৬ উইকেটে ২৬৫ পর্যন্ত নিয়ে গেছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পার্থ টেস্টের চতুর্থ দিনটা অ্যালেস্টার কুকদের, নাকি অস্ট্রেলিয়ার বোলারদের? কাউকেই এগিয়ে রাখার উপায় নেই। ১ উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড সারাদিনে করেছে ২৪৬ রান। খুব কম তো নয়! আবার ম্যাকগ্রা (২/৫০) , স্টুয়ার্ট ক্লার্ক (১/৩১), ব্রেট লি (১/৪৩) আর শেন ওয়ার্ন (১/১০০) জয় থেকে অস্ট্রেলিয়াকে মাত্র ৫ উইকেট দূরে এনে রেখেছেন-তাকেই বা অগ্রাহ্য করবেন কিভাবে?

তবে সোমবার শুরুতে লক্ষ্য অর্জনে অস্ট্রেলিয়ার সম্ভাবনাই থাকবে বেশি। সেই সম্ভাবনা আদৌ কমবে কিনা তা নির্ভর করছে কেভিন পিটারসেন (৩৭*) আর অ্যান্ড্রু ফ্লিনটফ (২*) কতক্ষণ উইকেটে থাকতে পারেন তার ওপর। দুজনই এখন লড়ছেন ম্যাচ বাঁচানোর জন্য। টিকে গেলে তাদের পক্ষে কিন্তু এক দিনে ২৯২-এর চেয়ে বেশি রান করাও সম্ভব!