মাশরাফির ঝড়ো ব্যাটিং, বড় টার্গেটই দিয়েছে বাংলাদেশ
স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন মাশরাফি বিন মর্তুজা।
সুবাদে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৭৮ রান করেছে বাংলাদেশ। ৫ টি ছক্কা ও ২ টি চারের মারসহ ২৭ বলে অপরাজিত ৫১ রান করেছেন মাশরাফি।
শাহরিয়ার নাফিস (২৩), মেহরাব জুনিয়র (১৫) ,আফতাব আহমেদ (৫২), সাকিব আল হাসান (৪৪) ও হাবিবুল বাশার (২২) ভালো করলেও হতাশ করেছেন মুশফিকুর রহিম (৬)। মোহাম্মদ আশরাফুল খেলেছেন ৩৮ রানের হার না মানা ইনিংস।
