২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারার আশঙ্কা না থাকলেও, জিততে না পারার শঙ্কা ছিল। সে শঙ্কাকে দূর করে পাকিস্তান তৃতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজও জিতে নিয়েছে ৩-১-এ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 11:26 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

চন্দরপলের সেঞ্চুরি (১০১) আর ব্রায়ান লারার ছোট অথচ বেশ ভালো একটা ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৭ উইকেটে ২৩৮ রান। আরো বেশি হতো নাভিদ-উল হাসান (৪/৪৩) আর আব্দুর রেহমান (২/৩৯) আবার ভালো বল না করলে।

এ সিরিজে সব ম্যাচেই দুর্দান্ত বল করেছেন নাভিদ-উল হাসান। তার স্বীকৃতিও পেয়েছেন। মোহাম্মদ হাফিজ (৯২), কামরান আকমল (৫৬), ইয়াসির হামিদ (৪১) আর শোয়েব মালিকের (৩৪*) সময়োপযোগী ব্যাটিং ৪৬.৫ ওভারেই জয়ের লক্ষ্য (৩ উইকেটে) ২৩৯ রানে পৌঁছে দিয়েছিল পাকিস্তানকে। ৩.১ ওভার হাতে থাকতেই ম্যাচ জেতালেন ব্যাটসম্যানরা। অথচ ম্যান অব দ্য ম্যাচ আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন নাভিদ-উল হাসান! শনিবার এবং তার আগের তিন ম্যাচে যারা ডান-হাতি এই পেসারের বোলিং দেখেছেন তারা অবশ্য এতে অবাক হওয়ার মতো কিছু খুঁজে পাবেন না।