২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহানেসবার্গে শুরু হয়ে গেছে ভারতের লড়াই

লড়াই হওয়ার কথা দু’দলে। কাগজে-কলমে তা হচ্ছেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 10:33 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে ওয়ানডে সিরিজ থেকে মাঠে যা হচ্ছে তা ভারতের জন্য লড়াই হলেও দক্ষিণ আফ্রিকার জন্য জয়ের জন্য খানিক অপেক্ষা। সেভাবেই এগোচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। টসে জিতে ব্যাট করতে নামা রাহুল দ্রাবিড়ের দল বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ১৫৬ রান নিয়ে।

১৪ রানে পর পর দুই ওপেনার ওয়াসিম জাফর (৯) ও শেবাগকে (৪) হারিয়ে ভারত প্রাথমিক যে ধাক্কাটা খেয়েছিল টেন্ডুলকার (৪৪), দ্রাবিড় (৩২), লক্ষণদের (২৮) চেষ্টায় তা সামলে ওঠা যায়নি। অনেক দিন পর দলে ফিরে সৌরভ গাঙ্গুলী কতটা ভার কাঁধে নিতে পারেন সেটাই এখন দেখার। শনিবার ১৪ রান নিয়ে ব্যাট করতে নামবেন সৌরভ।