২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে শাসন করল জিম্বাবুয়ে ‘এ’

জিম্বাবুয়ে ‘এ’-র বিপক্ষে তিন দিনের ম্যাচটি যত সহজে জিতেছিল বাংলাদেশ ‘এ’ , শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচটি আর তত সহজ হচ্ছে না তাদের জন্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামে অন্তত প্রথম দিনটি ছিল অতিথিদেরই। মাত্র ৪ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে জিম্বাবুয়ে ‘এ’।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়রকেই একটু সমীহ করেছে তারা। পেসারদের ব্যর্থতার পর এই বাঁ-হাতি স্পিনারই দুই ওপেনার মায়ো (১৬) ও হোপকে (২৩) আউট করে একটু বিপদে ফেলেছিলেন অতিথিদের। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামস ও চিবাবা মিলে দলের স্কোর ১০৮-এ নিয়ে যান। পেসার শাহজাদা সেখানেই চিবাবাকে (৩৬) ফিরিয়ে দিলেও উইলিয়ামস চতুর্থ উইকেটে মাৎসিকেনেরির সঙ্গে ১০৬ রানের চমৎকার এক জুটি গড়ে দলকে ভালো একটা ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেন। এর মূল কারিগর উইলিয়ামস দলের ২১৪ রানে শরীফের বলে মার্শাল আয়ুবের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৯ টি চারের সাহায্যে ৮২ রান করেছেন। মাৎসেকেনারি (৬৮*) ও চিগুম্বুরা (৩৭*) আছেন ক্রিজে।