২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াড দাবায় বাংলাদেশ সপ্তম

সপ্তম হয়েই দোহা এশিয়ান গেমস শেষ করেছে বাংলাদেশ দাবা দল। ২১ জাতির এ মিশ্র দলগত ক্লাসিক দাবায় তারা শেষ রাউন্ডে ২-১ পয়েন্টে চীনের কাছে হেরে সংগ্রহ করতে পেরেছে মোট ১৪.৫ পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বাংলাদেশ দলে খেলেছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার এনামুল হক রাজীব ও শামীমা আক্তার। নবম রাউন্ডে রিফাত ও রাজীব ড্র করলেও শামীমা হেরে গেছেন চীনা প্রতিপক্ষের কাছে। এর আগে পুরুষদের র‌্যাপিড সুইস রাউন্ডে ৪১ জনের মধ্যে রাজীব ৪.৫ পয়েন্ট নিয়ে অষ্টাদশ ও রিফাত ৪ পয়েন্ট নিয়ে ২০-তম হয়েছেন। আর মেয়েদের র‌্যাপিড সুইস রাউন্ডে ২১ জনের মধ্যে শামীমা ত্রয়োদশ স্থানে থেকে শেষ করেছেন এশিয়াড ।