১৫৩ রানেই শেষ স্কটল্যান্ড
আগে ব্যাট করতে নেমে ৪৫,১ ওভারে ১৫৩ রানে অল আউট হয়ে গেছে স্কটল্যান্ড। দলের পক্ষে গ্যাভিন হ্যামিল্টন (২৯) আর কলিন স্মিথ (৩০) ছাড়া বলার মতো কিছু করতে পারেননি কেউ।
না পারার কারণ শাহাদাত হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকদের চমৎকার বোলিং। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শাহাদাত হোসেন। ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৪৯ রানে ২ উইকেট নিয়ে দারুণ এক মাইলফলকে পেীঁছে গেছেন মাশরাফি বিন মর্তুজা। অস্ট্রেলিয়ার নাথান ব্র্যাকেনকে (৪৬) ছাড়িয়ে মাশরাফিই এখন এই ক্যালেন্ডার ইয়ারে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার। চট্টগ্রামের এ ম্যাচে আব্দুর রাজ্জাকও পেয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও মেহরাব জুনিয়র।
