শুধু দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দেখাবে বিটিভি
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধেকার দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যচ সরাসরি সম্প্রচার করবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
আগামী ১৫ ডিসেম্বর চট্টগ্রামে হবে প্রথম ওয়ানডে। ওইদিন বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান থাকবে বলে খেলা দেখানো সম্ভব হবে না বলে জানিয়েছেন বিসিবি সাধারন সম্পাদক মাহবুব আনাম। তিনি বলেছেন, “বিটিভি বাংলাদেশ-স্কটল্যান্ডের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ দেখানোর বিষয়টা নিশ্চিত করেছে।” দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
