২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারতে হারতে জিতে গেছে বাংলাদেশ ‘এ’

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ১ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দলকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯ নিয়ে বাংলাদেশ ‘এ’ তৃতীয় দিনের খেলা শুরু করে বুধবার। শুরু হতে না হতেই উইকেটে যাওয়া-আসার মিছিল শুরু হয় এবং ৯১ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। তারপর তাপস বৈশ্যর ৩১ বলে ১২ রানের ছোট অথচ দায়িত্বশীল ইনিংসটির কল্যাণে শেষপর্যন্ত ১১৮ রান করে স্বাগতিকরা ম্যাচ জিতে নেয়। সর্বোচ্চ ২৩ রান করে করেছেন রাজিন সালেহ ও তুষার ইমরান।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া অ্যান্থনি আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।