২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ ক্রিকেট বিশ্বকাপ হবে মুম্বাইতে

দিল্লিতে নয়, ২০১১ বিশ্বকাপের ফাইনাল হবে মুম্বাইতে। যৌথ আয়োজকদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড আগে ঠিক করেছিল ফাইনাল আয়োজন করা হবে দিল্লিতে। কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে সেই সিদ্ধান্ত পরিবর্তনের খবর দিয়েছেন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেটি, “ ফাইনাল আয়োজন করবে মুম্বাই।” নতুন করে ফাইনালের ভেন্যু নির্ধারনের কারণ অবশ্য জানাননি তিনি।

২০১১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ। ভারত ফাইনাল ছাড়াও পেয়েছে ২২ টি গ্রুপ ম্যাচ আয়োজনের দায়িত্ব। পাকিস্তানে হবে একটি সেমিফাইনালসহ ১৫ টি ম্যাচ। শ্রীলংকা পেয়েছে অন্য সেমিফাইনালসহ ৯ টি ম্যাচ আর বাংলাদেশে আয়োজিত হবে ৬ টি ম্যাচ।