২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির ক্রিকেট ম্যাচ সম্প্রচার সত্ত্ব পেয়েছে ইএসপিএন-স্টার

২০০৭ সালের শেষদিক থেকে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার সত্ত্ব যৌথভাবে কিনে নিয়েছে ইএসপিএন-স্টার। এ খবর জানিয়েছে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 11:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

২০০৭ সালের শেষ দিক থেকে ২০১৫ সাল পর্যন্ত আইসিসির মোট ১৮টি টুর্নামেন্ট সম্প্রচারের অডিও-ভিজুয়াল সত্ত্ব এখন ইএসপিএন-স্টারের। এ খবর জানালেও ঠিক কী পরিমান অর্থের বিনিময়ে এসব টুর্নামেন্ট সম্প্রচারের অধিকার তারা পেয়েছে তা ওয়েবসাইটটি জানাতে পারেনি। ভারতীয় মিডিয়া বলছে ১ থেকে ১.১ বিলিয়ন ডলারের বিনিময়ে ইএসপিএন-স্টারকে এ অধিকার দিয়ে থাকতে পারে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি সভাপতি পার্সি সন শুধু বলেছেন, “ অংশ নেওয়া সবার বিডই ছিল মানসম্পন্ন।”

আইসিসির ম্যাচ সম্প্রচারের বর্তমান সত্ত্বাধিকারী সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের সম্প্রচার সত্ত্ব পেয়েছিল। ইএসপিএন-স্টার তার পর থেকে দুটো বিশ্বকাপ, কমপক্ষে তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রথম দুটো টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেল।