সবার আগে সাড়া দিল মোহামেডান
ফুটবলারদের আন্দোলনের মুখে ১৫ ফেবুয়ারি থেকে পেশাদার ফুটবল লিগ শুরুর ঘোষনা ক‘দিন আগেই দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেদিনই পেশাদার ফুটবল লীগের ১২ টি দলকে ১৩ ডিসেম্বরের মধ্যে নাম রেজিষ্ট্রেশন করাতে বলেছিল বাফুফে। তাতে সবার আগে সাড়া দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার ২৫ হাজার টাকার চেক পাঠিয়ে নিজেদের তালিকাভূক্তি নিশ্চিত করেছে তারা।
