২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবী নন, আজিজ

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তবে পদে না থাকলেও আইসিসির সভায় ‘বাই নেমে ’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ব্যবস্থা করে রেখেছেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু তার সেই ইচ্ছা শেষপর্যন্ত পূরণ হয়নি। দুবাইতে শনিবার আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার মনোনীত বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত আইসিসির অডিও ভিজুয়াল রাইটস বিক্রির সিদ্ধান্ত হওয়ার কথা এই সভায়।