২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কোচ হলেন বব ব্র্যাডলি

য়্যুর্গেন ক্লিন্সম্যানকে চেয়েছিল তারা। তবে পায়নি বলে হা-হুতাশ করে সময় নষ্ট করার পথ ধরেনি যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। সে দেশের জাতীয় ফুটবল দলের কোচ করা হয়েছে বব ব্র্যাডলিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

গত জুলাই থেকে যুক্তরাষ্ট্র ফুটবল দল আক্ষরিক অর্থেই কোচহীন। যে দলের সবচেয়ে বড় গুণই পেশাদারিত্ব তাদের এমন অপেশাদার কাজের একটা বড় কারণ আছে। কারণটা এখন আর অজানাও নয় কারো। জার্মানীকে ১৯৯০-এর বিশ্বকাপ ও ১৯৯৬-এর ইউরো জেতানো সাবেক ফুটবলার য়্যুর্গেন ক্লিন্সম্যানকে পাওয়ার আশায় এতগুলো দিন নষ্ট হয়েছে তাদের। বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রুস অ্যারেনা সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের কোচ পদে যে শুন্যতার সৃষ্টি হয় তা এতদিন দূর হয়নি এ কারণেই। অবশেষে কিন্সম্যান অপারগতা প্রকাশ করায় বিকল্প খুঁজতেই হলো। সেই বিকল্পের নামই বব ব্র্যাডলি। মেজর লিগে তার সাফল্যের ধারে-কাছে কেউ আছে কিনা সন্দেহ। ব্র্যাডলি মেজর লিগের সব চেয়ে বেশি জয় পাওয়া কোচ। দু দুবার লিগের বর্ষসেরা কোচও হয়েছেন তিনি। অবশেষে মেজর লিগের ক্লাব চিভাস ইউএসএ-র কোচ বব ব্র্যাডলি দায়িত্ব নিতে চলেছেন জাতীয় দলের। কোচ হিসেবে ক্লিন্সম্যানের কাছে যে প্রত্যাশা ছিল তা তিনি পূরণ করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত জার্মান সুপারস্টারকে না পাওয়ার বাস্তবতা মেনেই যুক্তরাষ্ট্রের ফুটবলকে এগিয়ে নিতে চাচ্ছেন সে দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি সুনীল গুলাটি, “ উনি (ক্লিন্সম্যান) আমাদের প্রথম পছন্দ ছিলেন। তাকে পেলে নিশ্চয়ই অসাধারণ কিছু হতো।”