২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের কাছাকাছি ভারত

চার দিনের ম্যাচে জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৩ উইকেট। ফল অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশের পক্ষে নিতে হলে তাদের করতে হবে আরো ১৩৪ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

দক্ষিণ আফ্রিকার কাজটাই তূলনামূলক কঠিন। ৩২১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তারা ১৮৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে। বড় কোনো পার্টনারশিপ না হলে কিংবা কেউ বড় ইনিংস না খেললে এ অবস্থায় তাদের ম্যাচ বাাঁচানো কঠিন।

এ উইকেট যেন বোলারদেরই স্বর্গ। বল হাতে পেসার টমাসের তান্ডবে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৪২ রানে। ৫৭ রানে ৭ উইকেট নিয়েছেন টমাস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইরফান পাঠান এবারও দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার (৪০*)।

জবাব দিতে নেমে অবশিষ্ট দক্ষিণ আফ্রিকার ব্যটসম্যানরাও ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে। ৭৫ রানেই প্রথম ৪ উইকেট নিজেদের ভাগাভাগি করে নেন জহির খান ও ভি আর ভি সিং। প্রথম ইনিংসের সফল ব্যটসম্যান জার্সভেল্ড ও কেম্প পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করে সেই ধাক্কা সামলে নিয়েছিলেন। কিন্তু ৬৬ রানে জার্সভেল্ড রান আউট হয়ে গেলে আবার শংকায় পড়ে যায় স্বাগতিকরা। কারণ, আবার চেপে বসেছেন জহির খান ও হরভজন সিং । ১৮৩ রানের মাথায় কেম্প (৫৫) ও অ্যাডামসকে (০) ফিরিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয়রা।