২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুইয়ানদের যাওয়া না যাওয়া

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুধূ জিম্বাবুয়ে দলই নয়, এখানে থেকে যাচ্ছেন কমেন্ট্রি দিতে আসা অ্যান্ডি পাইক্রফটও। ‘এ‘ দল নাম নিয়ে জিম্বাবুয়ের জাতীয় দলটাই এখানে একটি করে তিনদিন ও চারদিনের ম্যাচ খেলবে। আর ‘এ‘ দলের কোচের দায়িত্বটা পাইক্রফটেরই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 02:59 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ম্যাচগুলো খেলার জন্য শনিবার সকালে ঢাকায় এসে পৌছেছেন দুই জিম্বাবুইয়ান ক্রিকেটার। এরা হচ্ছেন-ট্রেভর গারউই ও টিনাশে হোভ। জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার লাভমোর বান্দা জানিয়েছেন, ওয়ানডে সিরিজ শেষে এই দলের পাঁচ সদস্যের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, “অ্যান্ডি পাইক্রফট আমাদের ‘এ‘ দলের কোচ। তাই এই সিরিজ শেষে জাতীয় দলের কোচ কেভিন কারেন কয়েকজন খেলোয়াড়কে নিয়ে দেশে ফিরে যাবেন। যে খেলোয়াড়রা ফিরে যাবেন তাদের সংখ্যাটা পাঁচ হওয়ার সম্ভাবনা বেশী। আমাদের এই দলটা হবে ১৪ সদস্যের।” তবে জানাতে পারলেন না কারা কারা ফিরে যাচ্ছেন,“অধিনায়ক প্রোসপার উতসেইয়া অবশ্যই যাবে। তার সঙ্গে আর কারা যাবেন, তা কাল (রবিবার ) নির্বাচকরা ঠিক করে জানাবেন।” ১১ ডিসেম্বর থেকে মিরপুরে বাংলাদেশ ‘এ‘ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ের ‘দ্বিতীয়’ দলটা।